
জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া কেবল ক্ষমতার জোরে কোনো স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২০ মে) দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, জনগণ যখন সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখবে, তখনই জাতীয় শক্তি ও দায়িত্বশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। তার মতে, জাতীয় নিরাপত্তা কেবল সরকারের একক দায়িত্ব নয়; এটি নাগরিক, শিক্ষাবিদ, গবেষক ও পুরো সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অবকাঠামোগত উন্নয়নের ওপর দাঁড়িয়ে থাকে না, বরং সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থার ওপর নির্ভর করে টিকে থাকে।
ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে উল্লেখ করে স্পিকার বলেন, এই চ্যালেঞ্জকে ভয় না পেয়ে প্রস্তুতি, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে মোকাবিলা করতে হবে।
প্রতিবেদকের নাম 




















