ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

উইম্বলডনের পুরুষ এককে শিরোপা ধরে রাখলেন ইতালির বিশ্ব এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার অল ইংল্যান্ড ক্লাবের মুকুট জিতেছেন তিনি।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে নেন সিনার। শেষ পর্যন্ত ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ সেটে জয় তুলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা নিশ্চিত করেন এই ইতালিয়ান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে

ম্যাচের তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে হাঁটুতে আঘাত পান জভেরেভ। এরপর আর আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শিরোপা নিশ্চিত করেন সিনার।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার পর এটি ছিল সিনারের প্রথম টুর্নামেন্ট। দুর্দান্ত প্রত্যাবর্তনে মৌসুমের আরেকটি বড় শিরোপা জিতে আত্মবিশ্বাসও ফিরে পেলেন তিনি।

শিরোপা জয়ের পর সিনার বলেন, “এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের হতাশার পর আবারও কঠিন লড়াই করে ট্রফি জিততে পেরেছি। আমার দল সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এই জয়ের মাধ্যমে আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে টানা দশমবারের মতো জয় পেলেন ইয়ানিক সিনার। অন্যদিকে সদ্য ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনে প্রথমবারের মতো ফাইনাল খেললেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মান তারকাকে।

আরও পড়ুনঃ  সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

আপডেটের সময়: ০৮:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

উইম্বলডনের পুরুষ এককে শিরোপা ধরে রাখলেন ইতালির বিশ্ব এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার অল ইংল্যান্ড ক্লাবের মুকুট জিতেছেন তিনি।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে নেন সিনার। শেষ পর্যন্ত ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ সেটে জয় তুলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা নিশ্চিত করেন এই ইতালিয়ান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে

ম্যাচের তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে হাঁটুতে আঘাত পান জভেরেভ। এরপর আর আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শিরোপা নিশ্চিত করেন সিনার।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার পর এটি ছিল সিনারের প্রথম টুর্নামেন্ট। দুর্দান্ত প্রত্যাবর্তনে মৌসুমের আরেকটি বড় শিরোপা জিতে আত্মবিশ্বাসও ফিরে পেলেন তিনি।

শিরোপা জয়ের পর সিনার বলেন, “এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের হতাশার পর আবারও কঠিন লড়াই করে ট্রফি জিততে পেরেছি। আমার দল সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এই জয়ের মাধ্যমে আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে টানা দশমবারের মতো জয় পেলেন ইয়ানিক সিনার। অন্যদিকে সদ্য ফ্রেঞ্চ ওপেন জয়ের পর উইম্বলডনে প্রথমবারের মতো ফাইনাল খেললেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মান তারকাকে।

আরও পড়ুনঃ  পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি