ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউর রহমান হত্যা মামলায় মেজর মোজাফফরের বিচার সেনা আদালতে

 “গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের (৭৭) বিচার সেনা আদালতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল, এই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কোনো মামলা করার সুযোগ রয়েছে কিনা এবং অধিকতর তদন্তের কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর মোজাফফর নামে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে করা হয়েছে। সেখানে তখনকার সময়ের কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে আমরা যখন জানতে পেরেছি, তাকে আমরা গ্রেপ্তার করে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আছে কিনা, সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

তিনি বলেন, সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। কো-অ্যাকিউসডদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে, সেটা সম্ভবত সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালে হয়েছে। আমরা সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইন অনুযায়ী তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও ল্যান্ড মাইন ডিটেকশনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ল্যান্ড মাইন ডিটেকশনের জন্য আমরা কিছু যন্ত্রপাতি সংগ্রহ করে ইতোমধ্যে বিজিবির কাছে আমরা দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা নিয়ে কাজ করছে। মিয়ানমার সীমান্ত আমাদের জন্য এখন খুবই ভারনারেবল। সেটার সঙ্গে অন্য দেশের (ভারত) কাঁটাতার নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মিয়ানমার সীমান্তে সার্বক্ষণিক দেখছি, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারের মিলিটারির একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। যার মধ্যে আমরা অনেকটা স্যান্ডউইচ হচ্ছি। তারপরে ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে। আরএসও, আরসা, আরাকান আর্মিসহ আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সংঘর্ষের প্রভাব আমাদের এখানে আসে।

পুশ-ইন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত পুশ-ইন ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ হয়েছিল, তার সংখ্যা বেশি নয়। আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে প্রদেশের নতুন নির্বাচিত সরকারের পলিটিক্যাল এজেন্ডার বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলব কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আমরা বলেছি, যদি সে রকম কোনো নাগরিক থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনাল ভেরিফিকেশন করব। করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় ফেরত নিয়ে আসবো। এ ছাড়া, অন্য কোনো উপায়ে আমরা কাউকে এলাও করব না।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবির ভালো কাজের জন্য সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিজিবির একটা রুটিন ওয়ার্ক। বাৎসরিকভাবে তাদেরকে এসব গুরুত্বপূর্ণ কাজের জন্য এবং সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদক দেওয়া হয়। সাম্প্রতিককালে পুশ-ইন ইস্যুতে বীরত্বপূর্ণ এবং সহযোগিতামূলক কর্মের জন্য পদকের পাশাপাশি আমরা যদি আরও কোনো সনদ বা অন্য কিছুর ব্যবস্থা করতে পারি, সে বিষয়ে আমি বিজিবির ডিজির সঙ্গে কথা বলব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

জিয়াউর রহমান হত্যা মামলায় মেজর মোজাফফরের বিচার সেনা আদালতে

আপডেটের সময়: ০৫:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

 “গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের (৭৭) বিচার সেনা আদালতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল, এই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কোনো মামলা করার সুযোগ রয়েছে কিনা এবং অধিকতর তদন্তের কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর মোজাফফর নামে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে করা হয়েছে। সেখানে তখনকার সময়ের কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে আমরা যখন জানতে পেরেছি, তাকে আমরা গ্রেপ্তার করে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আছে কিনা, সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের

তিনি বলেন, সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। কো-অ্যাকিউসডদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে, সেটা সম্ভবত সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালে হয়েছে। আমরা সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইন অনুযায়ী তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোটের পরিকল্পনা ইসির