ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: বে রো বি তে মুক্তিযুদ্ধমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৮ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। সরকার মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নিয়েছে। আমি আজ আপনাদের আশ্বস্ত করছি, ধাপে ধাপে জুলাইয়ের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে ইতিহাস সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে আন্দোলনের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি কে? আলোচনায় তিন জ্যেষ্ঠ নেতা, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

আহমেদ আযম খান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে-ই আসুক, তাকে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব নিতে এসেছি। আমরা শাসক নই, জনগণের সেবক।”

তিনি আরও জানান, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সবাইকে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  এখন সহযোগিতা করছে মানুষ, সময় গেলে জবাবদিহি চাইবে: পানিসম্পদ মন্ত্রী

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলকে আর অবহেলিত রাখা হবে না। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ  দাবানল মোকাবিলায় প্রথমবার অভিযানে ফ্রান্সের সামরিক বিশেষ বিমান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়েও আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে অবগত রয়েছেন। শহীদ আবু সাঈদের নামে হল, গেটসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরও জানান, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন রংপুরে শিল্পায়ন ও কর্মসংস্থানের যে দাবি জানিয়েছেন, সরকার সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: বে রো বি তে মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেটের সময়: ০৩:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। সরকার মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নিয়েছে। আমি আজ আপনাদের আশ্বস্ত করছি, ধাপে ধাপে জুলাইয়ের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে ইতিহাস সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে আন্দোলনের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

আহমেদ আযম খান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে-ই আসুক, তাকে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব নিতে এসেছি। আমরা শাসক নই, জনগণের সেবক।”

তিনি আরও জানান, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সবাইকে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি