ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এ সময় ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা ও ১২ হাজার ৪৮৬ কেজি সার।

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

এ ছাড়া ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি মুঠোফোনের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমা জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অন্য মালামালের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, ৯টি কষ্টিপাথর, ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা।

আরও পড়ুনঃ  দায়িত্বে গাফিলতি হলে ছাড় নয়, কঠোর ব্যবস্থা: রিজভী

অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি দেশি ও বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন ও ৬০ রাউন্ড গোলাবারুদ এবং সাতটি অন্যান্য অস্ত্র।

মাদক উদ্ধারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক মাসে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেটের সময়: ১২:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এ সময় ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা ও ১২ হাজার ৪৮৬ কেজি সার।

আরও পড়ুনঃ  নতুন সাউন্ড সিস্টেম থাকলেও ব্যবহার নেই, জবির অডিটোরিয়ামে বাড়ছে ভাড়া খরচ

এ ছাড়া ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি মুঠোফোনের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমা জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অন্য মালামালের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, ৯টি কষ্টিপাথর, ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা।

আরও পড়ুনঃ  জুয়া আয়োজনের অভিযোগে দুদকের অনুসন্ধানে সাবেক এমপি শিমুলসহ ২ জন

অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি দেশি ও বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন ও ৬০ রাউন্ড গোলাবারুদ এবং সাতটি অন্যান্য অস্ত্র।

মাদক উদ্ধারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক মাসে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন