ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার বন্ধ, বিলবোর্ডে মিলল অনুমতি সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম মেঘনায় ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪০ সময় দেখুন

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সার্বিক দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি জনাব শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদ ও এসআই রাকিবসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ পৌরসভাধীন কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

অভিযানকালে ওই এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  যে সমালোচনার পর নিজেকে বদলে ফেলেন অশ্বিন

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার লাউদিয়া (প্রাইমারী স্কুলের পিছনে) এলাকার মোঃ রমজান মন্ডল ও মোছাঃ আয়েশা শাখার ছেলে মোঃ রাজিব মন্ডল (৩৫), একই থানার ভড়ুয়াপাড়া এলাকার মোঃ আসাদুজ্জামান ওরফে আব্দুর রাজ্জাক ও ফুলমতি বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে ইমন (২৫) এবং শৈলকুপা থানার দুই নম্বর চরপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ ও মোছাঃ হাজেরা খাতুনের মেয়ে মুনিয়া উম্মেজান অণ্যি (২৪)। গ্রেফতারকৃত অণ্যি বর্তমানে ঝিনাইদহ সদর থানার কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ১২:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সার্বিক দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি জনাব শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদ ও এসআই রাকিবসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ পৌরসভাধীন কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

আরও পড়ুনঃ  জীবনের ‘সবচেয়ে খারাপ’ সিদ্ধান্ত ছিল কপালে ইনজেকশন: মিনি মাথুর

অভিযানকালে ওই এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  এসএসসি-সমমানের ফল আজ, যেভাবে জানা যাবে

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার লাউদিয়া (প্রাইমারী স্কুলের পিছনে) এলাকার মোঃ রমজান মন্ডল ও মোছাঃ আয়েশা শাখার ছেলে মোঃ রাজিব মন্ডল (৩৫), একই থানার ভড়ুয়াপাড়া এলাকার মোঃ আসাদুজ্জামান ওরফে আব্দুর রাজ্জাক ও ফুলমতি বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে ইমন (২৫) এবং শৈলকুপা থানার দুই নম্বর চরপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ ও মোছাঃ হাজেরা খাতুনের মেয়ে মুনিয়া উম্মেজান অণ্যি (২৪)। গ্রেফতারকৃত অণ্যি বর্তমানে ঝিনাইদহ সদর থানার কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  ইরানকে লক্ষ্য করে মক্কা প্রতিরক্ষা চুক্তি নয়: তুরস্ক

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।