ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হেসেছে প্যারাগুয়ে।

প্রথম পাঁচটি শটে দুই দলই ৩-৩ সমতায় থাকলেও সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ শট মিস করেন। অন্যদিকে প্যারাগুয়ের হোসে কানালে সফলভাবে বল জালে জড়িয়ে দলকে শেষ ষোলোয় তুলে দেন।

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে শুধু বড় জয়ই পায়নি, ভেঙে দিয়েছে জার্মানির দীর্ঘদিনের টাইব্রেকার অপরাজেয় রেকর্ডও। এর আগে বিশ্বকাপে চারটি টাইব্রেকার খেলেই জয় পেয়েছিল জার্মানি। এবার সেই ইতিহাস বদলে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিল। টাইব্রেকারে দুটি শট ঠেকানোর পাশাপাশি পুরো ম্যাচে তিনি করেন ছয়টি গুরুত্বপূর্ণ সেভ।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বলের দখল বেশি ছিল জার্মানির। তবে প্রথম গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে জালে বল পাঠান হুলিও এনসিসো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জবাব দেয় জার্মানি। ৫৪তম মিনিটে কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি জার্মানি। হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ ও লিরয় সানের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেন প্যারাগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক হিল।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

অতিরিক্ত সময়ে জনাথন টাহ হেডে বল জালে পাঠালেও গোলকিপারের ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটেই ব্যর্থ হন কাই হাভার্টজ। এরপর নাটকীয় লড়াই শেষে সাডেন ডেথে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে, আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

আপডেটের সময়: ১২:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হেসেছে প্যারাগুয়ে।

প্রথম পাঁচটি শটে দুই দলই ৩-৩ সমতায় থাকলেও সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ শট মিস করেন। অন্যদিকে প্যারাগুয়ের হোসে কানালে সফলভাবে বল জালে জড়িয়ে দলকে শেষ ষোলোয় তুলে দেন।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে শুধু বড় জয়ই পায়নি, ভেঙে দিয়েছে জার্মানির দীর্ঘদিনের টাইব্রেকার অপরাজেয় রেকর্ডও। এর আগে বিশ্বকাপে চারটি টাইব্রেকার খেলেই জয় পেয়েছিল জার্মানি। এবার সেই ইতিহাস বদলে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিল। টাইব্রেকারে দুটি শট ঠেকানোর পাশাপাশি পুরো ম্যাচে তিনি করেন ছয়টি গুরুত্বপূর্ণ সেভ।

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বলের দখল বেশি ছিল জার্মানির। তবে প্রথম গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে জালে বল পাঠান হুলিও এনসিসো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জবাব দেয় জার্মানি। ৫৪তম মিনিটে কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি জার্মানি। হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ ও লিরয় সানের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেন প্যারাগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক হিল।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম