
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার বিলাসবহুল রিসোর্ট তৈরির পরিকল্পনা ঘিরে এক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া।
শনিবারও রাজধানী তিরানার বুকে ঢল নামে হাজারও নাগরিকের।
বিক্ষোভে যোগ দেন নানা শ্রেণিপেশার মানুষ। আলবেনিয়ার পতাকা ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী এদি রামাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন তারা।
সম্প্রতি, আলবেনিয়া উপকূলের সংরক্ষিত একটি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। যা বাস্তবায়িত হলে দ্বীপটির জীববৈচিত্র্য হুমকিতে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারীরা।
রামার সরকার এই প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের কাছ থেকে ব্যাপক চাপের মুখে আছে বলে সংবাদমাধ্যমের খবর।
Arif 




















