ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টিম ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্য, বিসিবির শুনানিতে ডাক পাচ্ছেন শেখ মেহেদী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৪ সময় দেখুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, একজন চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে শেখ মেহেদী সেই নীতিমালা লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই তাকে শুনানিতে ডাকা হবে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

তিনি বলেন, “আমরা তাকে শুনানির জন্য ডাকব। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে সেই নিয়ম ভঙ্গ করেছে বলেই মনে হচ্ছে।”

আরও পড়ুনঃ  জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। তবে পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

সিরিজ শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। তিনি বলেন, “আক্ষেপ তো থাকেই। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও নিয়মিত নই। বেশিরভাগ সময় দলীয় কম্বিনেশন বা ম্যাচের প্রয়োজনের কারণে বাদ পড়ি। এটা অবশ্যই হতাশাজনক। নিয়মিত খেলতে পারলে আরও ভালো পারফর্ম করতে পারতাম।”

আরও পড়ুনঃ  বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

শেখ মেহেদীর মন্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিসিবি। শুনানির পর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

টিম ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্য, বিসিবির শুনানিতে ডাক পাচ্ছেন শেখ মেহেদী

আপডেটের সময়: ১১:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, একজন চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে শেখ মেহেদী সেই নীতিমালা লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই তাকে শুনানিতে ডাকা হবে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

তিনি বলেন, “আমরা তাকে শুনানির জন্য ডাকব। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে সেই নিয়ম ভঙ্গ করেছে বলেই মনে হচ্ছে।”

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। তবে পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

সিরিজ শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। তিনি বলেন, “আক্ষেপ তো থাকেই। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও নিয়মিত নই। বেশিরভাগ সময় দলীয় কম্বিনেশন বা ম্যাচের প্রয়োজনের কারণে বাদ পড়ি। এটা অবশ্যই হতাশাজনক। নিয়মিত খেলতে পারলে আরও ভালো পারফর্ম করতে পারতাম।”

আরও পড়ুনঃ  ‘আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না’