টেক্সটাইল খাতকে দেশের ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় এই খাতে ভারত ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা কাজ করতেন। সেই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজেদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা গেলে টেক্সটাইল খাত দেশের সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার আশ্বাস দেন। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দুটি কলেজ স্থাপনের ঘোষণাও দেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের সেশনজট থাকবে না। তিনি বলেন, ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে।
প্রতিবেদকের নাম 




















