ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বলল ‘আমরা স্বাধীন’

  • Arif
  • আপডেটের সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫২ সময় দেখুন

তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বীপটি নিজেদের ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ বলে দাবি করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীন সফর ও শি চিনপিংয়ের সঙ্গে দুই দফা বৈঠকের পর তাইওয়ানকে এই সতর্কবার্তা দেন। গত শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, কাউকে (তাইওয়ান) স্বাধীন করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই। কারণ, তাইওয়ান এরই মধ্যে নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

গতকাল শনিবার (১৬ মে) তাইওয়ানের প্রেসিডেন্ট মুখপাত্র কারেন কুও বলেন, তাইওয়ান একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র।

আরও পড়ুনঃ  “বাবুনগর মহাসম্মেলন: হেফাজত আমিরের দোয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বীনি সংযোগ”

তিনি আরো বলেন, ‘তাইওয়ান চীনের সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ান চীন থেকে স্বাধীনতা ঘোষণাও করবে না, আবার তার সঙ্গে একীভূতও হবে না।’

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে।

এমনকি আইনিভাবেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায়-উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে দেশটির। এ নিয়ে আপত্তি রয়েছে চীনের। কারণ, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বরাবর দাবি করে এসেছে বেইজিং। এমনকি বলপূর্বক তাইওয়ান দখলের সম্ভাবনা কখনো উড়িয়ে দেয়নি দেশটি।
চীনে সফরকালে ট্রাম্পকে সতর্ক করে শি বলেছেন, তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

ট্রাম্পের সতর্কবার্তার পরেই তাইওয়ান বলল ‘আমরা স্বাধীন’

আপডেটের সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বীপটি নিজেদের ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ বলে দাবি করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীন সফর ও শি চিনপিংয়ের সঙ্গে দুই দফা বৈঠকের পর তাইওয়ানকে এই সতর্কবার্তা দেন। গত শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, কাউকে (তাইওয়ান) স্বাধীন করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।

আরও পড়ুনঃ  নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই। কারণ, তাইওয়ান এরই মধ্যে নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

গতকাল শনিবার (১৬ মে) তাইওয়ানের প্রেসিডেন্ট মুখপাত্র কারেন কুও বলেন, তাইওয়ান একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

তিনি আরো বলেন, ‘তাইওয়ান চীনের সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ান চীন থেকে স্বাধীনতা ঘোষণাও করবে না, আবার তার সঙ্গে একীভূতও হবে না।’

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে।

এমনকি আইনিভাবেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায়-উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে দেশটির। এ নিয়ে আপত্তি রয়েছে চীনের। কারণ, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বরাবর দাবি করে এসেছে বেইজিং। এমনকি বলপূর্বক তাইওয়ান দখলের সম্ভাবনা কখনো উড়িয়ে দেয়নি দেশটি।
চীনে সফরকালে ট্রাম্পকে সতর্ক করে শি বলেছেন, তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুনঃ  কাটাখালী মোড়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তা