ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মের টিকিট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪৫ সময় দেখুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বৃহস্পতিবার থেকে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট হিসেবে ২৪ মের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। চাপ সামলাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ইস্যু করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

পরিকল্পনা অনুযায়ী আগামী দিনগুলোতে টিকিট বিক্রি হবে ধারাবাহিকভাবে—১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের যাত্রার টিকিট পাওয়া যাবে।

ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন চলবে। এগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ঢাকার বিভিন্ন স্টেশনে আসবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের শুধু সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট কেনার এবং দালাল বা অননুমোদিত উৎস থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মের টিকিট

আপডেটের সময়: ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বৃহস্পতিবার থেকে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট হিসেবে ২৪ মের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। চাপ সামলাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ইস্যু করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

পরিকল্পনা অনুযায়ী আগামী দিনগুলোতে টিকিট বিক্রি হবে ধারাবাহিকভাবে—১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের যাত্রার টিকিট পাওয়া যাবে।

ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুনঃ  প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার দাবি জেলেনস্কির