ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ের চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করার চেষ্টার অভিযোগে জুবায়ের রহমান জয় নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুবায়ের রহমান জয় সোমবার সকালে কোষামন্ডলপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে বিয়ের উদ্দেশ্যে যান। মেয়েটির বয়স আইনানুগ সীমার নিচে হওয়ায় পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয় এবং রাতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এ সময় জুবায়ের রহমান জয় এবং রুহুল আমিন নামে আরও এক যুবককে আটক করে থানায় নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী জুবায়ের রহমান জয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রুহুল আমিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জুবায়েরকে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ের চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করার চেষ্টার অভিযোগে জুবায়ের রহমান জয় নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুনঃ  ‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুবায়ের রহমান জয় সোমবার সকালে কোষামন্ডলপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে বিয়ের উদ্দেশ্যে যান। মেয়েটির বয়স আইনানুগ সীমার নিচে হওয়ায় পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয় এবং রাতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুনঃ  পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এ সময় জুবায়ের রহমান জয় এবং রুহুল আমিন নামে আরও এক যুবককে আটক করে থানায় নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী জুবায়ের রহমান জয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রুহুল আমিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জুবায়েরকে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ১ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক