
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দেশে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ডিজিটাল প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারেন।
পাশাপাশি ইন্টারনেট সেবার মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ডিজিটাল সেবার সুফল আরও সহজলভ্য হবে।
প্রতিবেদকের নাম 




















