ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানকে বন্দি করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। তার ভাষ্য, তখন রাজনীতিতে নবীন তারেক রহমানকে বন্দি করার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করে দেওয়া, যাতে তা আর ঘুরে দাঁড়াতে না পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, এটি কোনো ছোটখাটো বা শুধু দেশীয় ষড়যন্ত্র ছিল না; বরং দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ। তার দাবি, খালেদা জিয়া ও তারেক রহমানকে বন্দি করাও সেই চক্রান্তের অংশ ছিল।

আরও পড়ুনঃ  বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, উৎপাদন ও উন্নয়ন, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে উদ্যোগ ও অর্জন ছিল, তারেক রহমান সেই ধারারই নেতৃত্ব দিচ্ছেন।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের দুর্ভিক্ষ, লুটপাট, সহিংসতা, বিরোধী দল দমন এবং পত্রিকা ও রাজনৈতিক দল বন্ধের কারণে দেশে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল। তার দাবি, সেখান থেকে জিয়াউর রহমান গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন এবং মানুষকে কথা বলার ও মতপ্রকাশের সুযোগ দেন।

আরও পড়ুনঃ  ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড়, ফয়সাল ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

তারেক রহমানের ওপর নির্যাতনের প্রসঙ্গে রিজভী বলেন, তাকে শুধু মানসিকভাবে বা কারাবন্দি করে নির্যাতন করা হয়নি, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। সেই আঘাতের ক্ষত তিনি এখনও বহন করছেন বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করে আসছেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।

রিজভীর ভাষ্য, ‘আমরা বিএনপি পরিবার’সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি নিয়মিত সহানুভূতি ও সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজার ভ্রমণ শেষে আর ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, জনগণ এখন দেখছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দিন-রাত দেশের মানুষের জন্য কাজ করছেন এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ: রিজভী

আপডেটের সময়: ০৭:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানকে বন্দি করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। তার ভাষ্য, তখন রাজনীতিতে নবীন তারেক রহমানকে বন্দি করার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করে দেওয়া, যাতে তা আর ঘুরে দাঁড়াতে না পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, এটি কোনো ছোটখাটো বা শুধু দেশীয় ষড়যন্ত্র ছিল না; বরং দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ। তার দাবি, খালেদা জিয়া ও তারেক রহমানকে বন্দি করাও সেই চক্রান্তের অংশ ছিল।

আরও পড়ুনঃ  আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, উৎপাদন ও উন্নয়ন, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে উদ্যোগ ও অর্জন ছিল, তারেক রহমান সেই ধারারই নেতৃত্ব দিচ্ছেন।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের দুর্ভিক্ষ, লুটপাট, সহিংসতা, বিরোধী দল দমন এবং পত্রিকা ও রাজনৈতিক দল বন্ধের কারণে দেশে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল। তার দাবি, সেখান থেকে জিয়াউর রহমান গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন এবং মানুষকে কথা বলার ও মতপ্রকাশের সুযোগ দেন।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক