ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গায় জনতার ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড ও ভাঙ্গা গোলচত্বরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। তাদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বরিশালের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানাতে কয়েক কিলোমিটারজুড়ে জনসমাগম দেখা যায়।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকেই ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা গোলচত্বরে জড়ো হন। তারা স্লোগান, প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোর থেকেই এলাকাজুড়ে মানুষের ব্যাপক সমাগম ঘটে।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গাড়ির ভেতর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুনঃ  সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও আজম খান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিঠু, সদস্য সচিব শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল কায়েস, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ফরিদপুরকে বিভাগ ঘোষণা করাসহ বিভিন্ন আঞ্চলিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

তারেক রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গায় জনতার ঢল

আপডেটের সময়: ১০:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড ও ভাঙ্গা গোলচত্বরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। তাদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বরিশালের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানাতে কয়েক কিলোমিটারজুড়ে জনসমাগম দেখা যায়।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকেই ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা গোলচত্বরে জড়ো হন। তারা স্লোগান, প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোর থেকেই এলাকাজুড়ে মানুষের ব্যাপক সমাগম ঘটে।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গাড়ির ভেতর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুনঃ  ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও আজম খান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিঠু, সদস্য সচিব শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল কায়েস, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুনঃ  চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ