ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন কোটি মানুষের শেষ ঠিকানা মাত্র ২৫৩ একর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

রাজধানী ঢাকায় তিন কোটির বেশি মানুষের বসবাস। বিপুল এই জনসংখ্যার বিপরীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সরকারি কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর। দুই সিটির ১৩টি সরকারি কবরস্থানে সব মিলিয়ে প্রায় ২ লাখ ৩৩ হাজার ৫৭৮ জনের মরদেহ দাফনের ব্যবস্থা রয়েছে।

তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন সরকারি কবরস্থানের মোট জমির পরিমাণ ৬১ একর। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন কবরস্থানের জমি ১৯২ একর। অর্থাৎ তিন কোটি মানুষের জন্য সরকারি কবরস্থানের জমি রয়েছে মাত্র ২৫৩ একর।

জনসংখ্যার তুলনায় জায়গা অপ্রতুল হওয়ায় পুরনো কবর পুনর্ব্যবহার এখন রাজধানীর কবরস্থান ব্যবস্থাপনার নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। ডিএনসিসির অধীন সাতটি সরকারি কবরস্থান হলো বনানী, মিরপুর শহীদ বুদ্ধিজীবী, রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন, উত্তরা ৪, ১২ ও ১৪ নম্বর সেক্টর এবং নতুন চামুরখান কবরস্থান।

ডিএসসিসির অধীন রয়েছে ছয়টি সরকারি কবরস্থান। এগুলো হলো আজিমপুর পুরাতন ও নতুন কবরস্থান, জুরাইন, খিলগাঁও, ধলপুর এবং মুরাদপুর শিশু কবরস্থান।

আরও পড়ুনঃ  শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

দক্ষিণ সিটির সবচেয়ে বড় ও পুরোনো কবরস্থান আজিমপুর। প্রায় ৩৫ একর জমির ওপর গড়ে ওঠা এই কবরস্থানে বর্তমানে প্রায় ২৫ হাজার কবর রয়েছে। এর মধ্যে সংরক্ষিত কবর রয়েছে ২ হাজার ৬০০টি। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ এখানে দাফন করা হয়।

আজিমপুরে আড়াই একর জমিতে আরও একটি নতুন কবরস্থান করা হয়েছে। সেখানে সংরক্ষিত কবরের সংখ্যা প্রায় ২ হাজার ৫০টি। হিসাব অনুযায়ী, শুধু আজিমপুরেই বছরে প্রায় ৯ থেকে ১১ হাজার মরদেহ দাফনের প্রয়োজন হয়।

দায়িত্বশীলরা বলছেন, আজিমপুরে নতুন জমি যুক্ত হওয়ার সুযোগ প্রায় নেই। জায়গার সংকটের কারণে কবর স্থায়ীভাবে সংরক্ষণের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে একই জমি ঘুরেফিরে ব্যবহার করতে হচ্ছে।

অন্যদিকে বনানী কবরস্থানে রয়েছে ৯ হাজারের বেশি কবর। সেখানে নতুন কবর দেওয়ার মতো জায়গা নেই। তাই পুরনো কবরের জায়গা পুনর্ব্যবহার করেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন ৮০টি হাই রেজল্যুশন ক্যামেরা

সাধারণত একটি কবরের জায়গায় দুই বছর পর আবার নতুন মরদেহ দাফন করা হয়। ডিএনসিসির নীতিমালাতেও সাধারণ এলাকার কবর সর্বোচ্চ দুই বছর রাখার বিধান রয়েছে। জায়গার ব্যবহার বাড়াতে কোনো কোনো স্থায়ী কবরে একাধিক মরদেহও দাফন করা হয়েছে। কোথাও কোথাও একই স্থায়ী কবরে সাতজন পর্যন্ত মরদেহ দাফনের নজির রয়েছে।

কবরস্থানের সংকট মোকাবেলায় ডিএনসিসির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চামুরখান কবরস্থান। এতে উত্তরে সরকারি কবরস্থানের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। তবে নতুন এই কবরস্থানেও বর্তমানে প্রায় ৪০০টি কবর দেওয়ার মতো জায়গা রয়েছে।

ডিএনসিসির এক কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণও সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঢাকা দক্ষিণের কবরস্থানগুলোর জমির অর্ধেকের বেশি বিভিন্ন মেয়াদে সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত এসব জায়গায় মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মরদেহ দাফনের সুযোগ থাকে না।

ঢাকা উত্তরেও ১৫ ও ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ডিএনসিসির নীতিমালায় ছয়টি কবরস্থানের জন্য ১৫ ও ২৫ বছরের আলাদা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। কোনো কবর যত দীর্ঘ সময় সংরক্ষিত থাকে, তত দিন ওই জায়গায় নতুন মরদেহ দাফন করা যায় না।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩

নীতিমালা অনুযায়ী, সংরক্ষিত কবরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করলে সেটিকে সাধারণ কবর হিসেবে বিবেচনা করা হবে। পরে সেখানে অন্য মরদেহ দাফন করা যাবে।

প্রয়োজন অনুযায়ী একই জায়গা নতুন করে ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও নীতিমালায় রয়েছে। পাশাপাশি প্রতিটি কবরের অবস্থান ও দাফন করা ব্যক্তির তথ্য সংরক্ষণ এবং কবরস্থানগুলোর জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

গত কয়েক দশকে ঢাকার আয়তন ও জনসংখ্যা দ্রুত বেড়েছে। গড়ে উঠেছে নতুন নতুন আবাসিক এলাকা, শহর ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে সেই অনুপাতে মৃত মানুষের দাফনের জন্য নতুন জমি তৈরি হয়নি। ফলে তিন কোটির বেশি মানুষের শহরে মাত্র ২৫৩ একর সরকারি কবরস্থানের ওপর চাপ দিন দিন বাড়ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

তিন কোটি মানুষের শেষ ঠিকানা মাত্র ২৫৩ একর

আপডেটের সময়: ১১:৪৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী ঢাকায় তিন কোটির বেশি মানুষের বসবাস। বিপুল এই জনসংখ্যার বিপরীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সরকারি কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর। দুই সিটির ১৩টি সরকারি কবরস্থানে সব মিলিয়ে প্রায় ২ লাখ ৩৩ হাজার ৫৭৮ জনের মরদেহ দাফনের ব্যবস্থা রয়েছে।

তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন সরকারি কবরস্থানের মোট জমির পরিমাণ ৬১ একর। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন কবরস্থানের জমি ১৯২ একর। অর্থাৎ তিন কোটি মানুষের জন্য সরকারি কবরস্থানের জমি রয়েছে মাত্র ২৫৩ একর।

জনসংখ্যার তুলনায় জায়গা অপ্রতুল হওয়ায় পুরনো কবর পুনর্ব্যবহার এখন রাজধানীর কবরস্থান ব্যবস্থাপনার নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। ডিএনসিসির অধীন সাতটি সরকারি কবরস্থান হলো বনানী, মিরপুর শহীদ বুদ্ধিজীবী, রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন, উত্তরা ৪, ১২ ও ১৪ নম্বর সেক্টর এবং নতুন চামুরখান কবরস্থান।

ডিএসসিসির অধীন রয়েছে ছয়টি সরকারি কবরস্থান। এগুলো হলো আজিমপুর পুরাতন ও নতুন কবরস্থান, জুরাইন, খিলগাঁও, ধলপুর এবং মুরাদপুর শিশু কবরস্থান।

আরও পড়ুনঃ  শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

দক্ষিণ সিটির সবচেয়ে বড় ও পুরোনো কবরস্থান আজিমপুর। প্রায় ৩৫ একর জমির ওপর গড়ে ওঠা এই কবরস্থানে বর্তমানে প্রায় ২৫ হাজার কবর রয়েছে। এর মধ্যে সংরক্ষিত কবর রয়েছে ২ হাজার ৬০০টি। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ এখানে দাফন করা হয়।

আজিমপুরে আড়াই একর জমিতে আরও একটি নতুন কবরস্থান করা হয়েছে। সেখানে সংরক্ষিত কবরের সংখ্যা প্রায় ২ হাজার ৫০টি। হিসাব অনুযায়ী, শুধু আজিমপুরেই বছরে প্রায় ৯ থেকে ১১ হাজার মরদেহ দাফনের প্রয়োজন হয়।

দায়িত্বশীলরা বলছেন, আজিমপুরে নতুন জমি যুক্ত হওয়ার সুযোগ প্রায় নেই। জায়গার সংকটের কারণে কবর স্থায়ীভাবে সংরক্ষণের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে একই জমি ঘুরেফিরে ব্যবহার করতে হচ্ছে।

অন্যদিকে বনানী কবরস্থানে রয়েছে ৯ হাজারের বেশি কবর। সেখানে নতুন কবর দেওয়ার মতো জায়গা নেই। তাই পুরনো কবরের জায়গা পুনর্ব্যবহার করেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরের নিরাপত্তায় নতুন ৮০টি হাই রেজল্যুশন ক্যামেরা

সাধারণত একটি কবরের জায়গায় দুই বছর পর আবার নতুন মরদেহ দাফন করা হয়। ডিএনসিসির নীতিমালাতেও সাধারণ এলাকার কবর সর্বোচ্চ দুই বছর রাখার বিধান রয়েছে। জায়গার ব্যবহার বাড়াতে কোনো কোনো স্থায়ী কবরে একাধিক মরদেহও দাফন করা হয়েছে। কোথাও কোথাও একই স্থায়ী কবরে সাতজন পর্যন্ত মরদেহ দাফনের নজির রয়েছে।

কবরস্থানের সংকট মোকাবেলায় ডিএনসিসির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চামুরখান কবরস্থান। এতে উত্তরে সরকারি কবরস্থানের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। তবে নতুন এই কবরস্থানেও বর্তমানে প্রায় ৪০০টি কবর দেওয়ার মতো জায়গা রয়েছে।

ডিএনসিসির এক কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণও সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঢাকা দক্ষিণের কবরস্থানগুলোর জমির অর্ধেকের বেশি বিভিন্ন মেয়াদে সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত এসব জায়গায় মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মরদেহ দাফনের সুযোগ থাকে না।

ঢাকা উত্তরেও ১৫ ও ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ডিএনসিসির নীতিমালায় ছয়টি কবরস্থানের জন্য ১৫ ও ২৫ বছরের আলাদা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। কোনো কবর যত দীর্ঘ সময় সংরক্ষিত থাকে, তত দিন ওই জায়গায় নতুন মরদেহ দাফন করা যায় না।

আরও পড়ুনঃ  হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক