ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন বছরের সম্পর্ক কি ভাঙছে পলক-ইব্রাহিমের?

বলিউড অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারির সম্পর্কের ইতি টানার গুঞ্জন ছড়িয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে তা স্বীকার করেননি এই দুই তারকা।

ভারতীয় একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চাইছেন ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে কী কারণে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চান না তারা। আপাতত দুজনই ব্যক্তিগত জীবন থেকে মনোযোগ সরিয়ে নিজেদের ক্যারিয়ারে গুরুত্ব দিতে চান।

তাদের সম্পর্কের গুঞ্জনের প্রভাব পড়েছে পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে, কিছু কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  ‘আন্দোলন করিনি, তবু মার খেতে হচ্ছে’ — মিরপুরে ডেকো গার্মেন্টস শ্রমিকদের ক্ষোভ

ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২২ সালে। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও স্থানে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

আরও পড়ুনঃ  “ষাট গম্বুজ মসজিদ: বাংলাদেশের গর্ব, বিশ্বের অমূল্য সম্পদ”

পলক তিওয়ারি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে, ইব্রাহিম আলী খান বলিউড তারকা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের সন্তান।

তবে বিচ্ছেদের খবর নিয়ে এখন পর্যন্ত ইব্রাহিম কিংবা পলক—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বলিপাড়ায় জল্পনা অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিন বছরের সম্পর্ক কি ভাঙছে পলক-ইব্রাহিমের?

আপডেটের সময়: ০৭:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারির সম্পর্কের ইতি টানার গুঞ্জন ছড়িয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে তা স্বীকার করেননি এই দুই তারকা।

ভারতীয় একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চাইছেন ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে কী কারণে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চান না তারা। আপাতত দুজনই ব্যক্তিগত জীবন থেকে মনোযোগ সরিয়ে নিজেদের ক্যারিয়ারে গুরুত্ব দিতে চান।

তাদের সম্পর্কের গুঞ্জনের প্রভাব পড়েছে পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে, কিছু কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২২ সালে। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও স্থানে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল