ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র, আহত ১১৮ পুলিশ; গ্রেপ্তার ৭০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে সহিংসতা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

জানা গেছে, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি)–এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।

এরই ধারাবাহিকতায় সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচির অংশ হিসেবে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার আয়োজন করে সংগঠনটি। তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই পুলিশ তা বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করে।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

পরে বিক্ষোভকারীরা আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ, ব্যারিকেড ভাঙচুর এবং সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষতি করেছেন। এ কারণে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

পুলিশের তথ্যমতে, আহত ১১৮ জনের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, পুলিশের লাঠিচার্জে ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে স্বীকার করেছে দিল্লি পুলিশ। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, বাকিদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র, আহত ১১৮ পুলিশ; গ্রেপ্তার ৭০

আপডেটের সময়: ১০:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে সহিংসতা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

জানা গেছে, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি)–এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।

এরই ধারাবাহিকতায় সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচির অংশ হিসেবে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার আয়োজন করে সংগঠনটি। তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই পুলিশ তা বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করে।

আরও পড়ুনঃ  ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি