ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় অফিস ছাড়লেন প্রাণিসম্পদ কর্মকর্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় খামারিরা। এসব অভিযোগের প্রতিবাদে আন্দোলন ও বিক্ষোভের মধ্যে শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় কার্যালয় ছাড়তে হয়েছে সদ্য বদলি হওয়া এই কর্মকর্তাকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা ‘চোর, চোর’ স্লোগান দেন।

বিদায় সংবর্ধনার খবর পেয়ে বিক্ষোভ

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জয়িতা বসুর শেষ কর্মদিবস উপলক্ষে দপ্তরে একটি ঘরোয়া বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এ খবর পেয়ে আগে থেকেই আন্দোলনরত খামারিরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দপ্তরের সামনে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় গাড়িতে করে কার্যালয় ছাড়ার সময় ডা. জয়িতা বসুকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেন আন্দোলনকারীরা।

২০২৩ সালে রাউজানে যোগ দেন জয়িতা

ডা. জয়িতা বসু ২০২৩ সালের ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগ দেন। পরের বছর ৩ নভেম্বর তিনি পূর্ণ দায়িত্ব নেন।

চলতি বছরের জুনের শেষ দিকে কয়েকজন খামারি তার বিরুদ্ধে সরকারি প্রণোদনা ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেন। একই অভিযোগে গত ১৫ আগস্ট সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীরা।

এরপর গত ২৩ আগস্ট এক অফিস আদেশে তাকে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বদলি করা হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

সরকারি সরঞ্জাম বিক্রির অভিযোগ

মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদপুর আসিফ এগ্রোর স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান আসিফ অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খামারিদের প্রশিক্ষণ ও প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি দপ্তরের সরকারি সরঞ্জামও বিক্রি করে দেওয়া হয়েছে।

তার দাবি, কদলপুরের এক ব্যক্তির কাছে প্রতিটি ৩০০ টাকা দরে ৫০টি সরকারি চেয়ার বিক্রি করা হয়েছে। এ ছাড়া ১৫ হাজার টাকায় একটি ঘাস কাটার যন্ত্র বিক্রি এবং দুধ দোহনের মেশিন অনৈতিক সুবিধার বিনিময়ে হস্তান্তরের অভিযোগও করেন তিনি। এমনকি দপ্তরের এসি খুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন এই খামারি।

‘কোনো দুর্নীতি-অনিয়ম করিনি’: জয়িতা

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. জয়িতা বসু। হোয়াটসঅ্যাপে দৈনিক ইত্তেফাককে তিনি দাবি করেন, তার সব কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

তিনি বলেন, তিনি কোনো দুর্নীতি বা অনিয়ম করেননি। পাশাপাশি তার বিরুদ্ধে অসাধু ব্যক্তিরা অপপ্রচার চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

দপ্তরে সরকারি এসি থাকার অভিযোগও অস্বীকার করে জয়িতা বলেন, কোনো উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসি নেই। তার কার্যালয়ে থাকা এসিটি তিনি নিজে কিনে ব্যবহার করতেন এবং বদলির কারণে সেটি সঙ্গে নিয়ে যাচ্ছেন।

বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি: পুলিশ

ঘটনার বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তার অনুরোধে কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় অফিস ছাড়লেন প্রাণিসম্পদ কর্মকর্তা

আপডেটের সময়: ০৭:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় খামারিরা। এসব অভিযোগের প্রতিবাদে আন্দোলন ও বিক্ষোভের মধ্যে শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় কার্যালয় ছাড়তে হয়েছে সদ্য বদলি হওয়া এই কর্মকর্তাকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা ‘চোর, চোর’ স্লোগান দেন।

বিদায় সংবর্ধনার খবর পেয়ে বিক্ষোভ

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জয়িতা বসুর শেষ কর্মদিবস উপলক্ষে দপ্তরে একটি ঘরোয়া বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এ খবর পেয়ে আগে থেকেই আন্দোলনরত খামারিরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দপ্তরের সামনে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় গাড়িতে করে কার্যালয় ছাড়ার সময় ডা. জয়িতা বসুকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেন আন্দোলনকারীরা।

২০২৩ সালে রাউজানে যোগ দেন জয়িতা

ডা. জয়িতা বসু ২০২৩ সালের ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগ দেন। পরের বছর ৩ নভেম্বর তিনি পূর্ণ দায়িত্ব নেন।

চলতি বছরের জুনের শেষ দিকে কয়েকজন খামারি তার বিরুদ্ধে সরকারি প্রণোদনা ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেন। একই অভিযোগে গত ১৫ আগস্ট সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীরা।

এরপর গত ২৩ আগস্ট এক অফিস আদেশে তাকে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বদলি করা হয়।

আরও পড়ুনঃ  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি সরঞ্জাম বিক্রির অভিযোগ

মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদপুর আসিফ এগ্রোর স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান আসিফ অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খামারিদের প্রশিক্ষণ ও প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি দপ্তরের সরকারি সরঞ্জামও বিক্রি করে দেওয়া হয়েছে।

তার দাবি, কদলপুরের এক ব্যক্তির কাছে প্রতিটি ৩০০ টাকা দরে ৫০টি সরকারি চেয়ার বিক্রি করা হয়েছে। এ ছাড়া ১৫ হাজার টাকায় একটি ঘাস কাটার যন্ত্র বিক্রি এবং দুধ দোহনের মেশিন অনৈতিক সুবিধার বিনিময়ে হস্তান্তরের অভিযোগও করেন তিনি। এমনকি দপ্তরের এসি খুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন এই খামারি।

‘কোনো দুর্নীতি-অনিয়ম করিনি’: জয়িতা

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. জয়িতা বসু। হোয়াটসঅ্যাপে দৈনিক ইত্তেফাককে তিনি দাবি করেন, তার সব কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা