ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদীর কাছে ক্ষমা চাইলেন খাড়গে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলেই সরকার পিছু হটতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

তিনি লেখেন, “ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে ক্ষমতাসীনদের দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লাখো তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদির একগুঁয়েমির পরাজয়।”

খাড়গে আরও বলেন, এটি সেইসব পরিবারেরও বিজয়, যারা সরকারের ব্যর্থতার কারণে তাদের সন্তান বা স্বজনকে হারিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির পক্ষে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সোচ্চার থাকা বিরোধী দলগুলোরও এটি একটি সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি

কংগ্রেস সভাপতি বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে উঠেছে। বিরোধী দলগুলো এটিকে শিক্ষার্থীদের আন্দোলনের বিজয় হিসেবে তুলে ধরলেও সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদীর কাছে ক্ষমা চাইলেন খাড়গে

আপডেটের সময়: ০৬:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলেই সরকার পিছু হটতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি লেখেন, “ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে ক্ষমতাসীনদের দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লাখো তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদির একগুঁয়েমির পরাজয়।”

খাড়গে আরও বলেন, এটি সেইসব পরিবারেরও বিজয়, যারা সরকারের ব্যর্থতার কারণে তাদের সন্তান বা স্বজনকে হারিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির পক্ষে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সোচ্চার থাকা বিরোধী দলগুলোরও এটি একটি সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

কংগ্রেস সভাপতি বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার