ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধানমন্ডির ১১ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে অর্ণব ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডির ১১ নম্বর সড়কের একটি ১১তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান অর্ণব। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিহত অর্ণব ওই ভবনের মালিকের ছেলে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসাতেই বসবাস করতেন। ভবনের ছাদের ওপর লিফটের মেশিন কক্ষ রয়েছে, সেখান থেকেই তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

ধানমন্ডি থানা জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অর্ণব একাই সিঁড়ি বেয়ে ছাদে উঠেছিলেন। এরপর লিফটের মেশিন কক্ষের ওপর থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্ণব কিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

ধানমন্ডির ১১ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৪:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে অর্ণব ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডির ১১ নম্বর সড়কের একটি ১১তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান অর্ণব। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

নিহত অর্ণব ওই ভবনের মালিকের ছেলে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসাতেই বসবাস করতেন। ভবনের ছাদের ওপর লিফটের মেশিন কক্ষ রয়েছে, সেখান থেকেই তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

ধানমন্ডি থানা জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অর্ণব একাই সিঁড়ি বেয়ে ছাদে উঠেছিলেন। এরপর লিফটের মেশিন কক্ষের ওপর থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্ণব কিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ভিডিও করতে গিয়ে প্রাণ গেল ২২ বছরের কনটেন্ট ক্রিয়েটরের

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।