ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্র নিষিদ্ধ আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে রেলওয়ের জায়গা দখলের অভিযোগ জুলাই জাদুঘর পরিদর্শনে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ উগ্রবাদ ও অপসংস্কৃতি রুখতে সাংস্কৃতিক লড়াইয়ের আহ্বান শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার বিগত নির্বাচনে ডিসি-ইউএনও-ওসিকে ঘুস দেওয়া হতো: স্বাস্থ্যমন্ত্রী চক্ষুসেবা সম্প্রসারণে অপটোমেট্রি কাউন্সিল গঠনে ঐকমত্য হরমুজের নিরাপত্তা, চাবাহার বন্দর ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা বিশ্বকাপে বাংলাদেশ না খেলা নিয়ে তামিমের রহস্যময় মন্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। দুই অর্থবছরে চার ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত সুপারিশ অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমেই এ অতিরিক্ত ব্যয় নির্বাহের পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতেই এ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

নতুন পে-স্কেলেও ২০টি গ্রেড রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্য কমাতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে। নতুন বেতন কাঠামোর সুবিধাভোগীর সংখ্যা সরকারি কর্মচারী ও পেনশনভোগীসহ ২০ লাখের কিছু বেশি হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কমল সোনার দাম, ভরিতে ছাড় ৭ হাজার টাকা

সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হতে পারে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার সুপারিশ রয়েছে।

আরও পড়ুনঃ  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৬৯১; নিখোঁজ ৩ হাজারের বেশি

মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাই থেকে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা বাস্তবায়নের প্রস্তাব করা হতে পারে।

অর্থাৎ, দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পরই জানা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

আপডেটের সময়: ০৬:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। দুই অর্থবছরে চার ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত সুপারিশ অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমেই এ অতিরিক্ত ব্যয় নির্বাহের পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতেই এ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কমল সোনার দাম, ভরিতে ছাড় ৭ হাজার টাকা

নতুন পে-স্কেলেও ২০টি গ্রেড রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্য কমাতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে। নতুন বেতন কাঠামোর সুবিধাভোগীর সংখ্যা সরকারি কর্মচারী ও পেনশনভোগীসহ ২০ লাখের কিছু বেশি হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হতে পারে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার সুপারিশ রয়েছে।

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস