ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাটকের অবসান, বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন নেইমার

দীর্ঘ অপেক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। চোট কাটিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমারের। তার নাম ঘোষণা হতেই উপস্থিত দর্শক ও সাংবাদিকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ পুনর্বাসন, অস্ত্রোপচার ও ফিটনেস সংকটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। মাঝে কয়েকবার ফেরার সম্ভাবনা তৈরি হলেও ছোটখাটো চোট বারবার তাকে থামিয়ে দেয়।

চলতি বছরের শুরুতে সৌদি আরবের অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। সেখানে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলে নেন তিনি।

বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখার বিষয়ে আনচেলত্তি বলেন, “আমরা পুরো মৌসুমজুড়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছি। অভিজ্ঞতা ও ম্যাচের পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতার কারণেই তাকে দলে রাখা হয়েছে।”

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

তবে কোচ স্পষ্ট করে দিয়েছেন, স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে নেইমারের জায়গা নিশ্চিত নয়। আনচেলত্তির ভাষায়, “দলে সবাইকে প্রতিযোগিতা করেই জায়গা ধরে রাখতে হবে। তবে নেইমারের অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি।”

এবারই ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
আলিসন, এদেরসন, ওয়েভারতন।

ডিফেন্ডার:
অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার:
ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড:
এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

নাটকের অবসান, বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন নেইমার

আপডেটের সময়: ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দীর্ঘ অপেক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। চোট কাটিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমারের। তার নাম ঘোষণা হতেই উপস্থিত দর্শক ও সাংবাদিকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ পুনর্বাসন, অস্ত্রোপচার ও ফিটনেস সংকটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। মাঝে কয়েকবার ফেরার সম্ভাবনা তৈরি হলেও ছোটখাটো চোট বারবার তাকে থামিয়ে দেয়।

চলতি বছরের শুরুতে সৌদি আরবের অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। সেখানে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলে নেন তিনি।

বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখার বিষয়ে আনচেলত্তি বলেন, “আমরা পুরো মৌসুমজুড়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছি। অভিজ্ঞতা ও ম্যাচের পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতার কারণেই তাকে দলে রাখা হয়েছে।”

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

তবে কোচ স্পষ্ট করে দিয়েছেন, স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে নেইমারের জায়গা নিশ্চিত নয়। আনচেলত্তির ভাষায়, “দলে সবাইকে প্রতিযোগিতা করেই জায়গা ধরে রাখতে হবে। তবে নেইমারের অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি।”

এবারই ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন