ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিখোঁজের চার দিন পর কারখানায় মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া এলাকায় নিজ কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মো. জিল্লুর রহমান (৪২)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কটিয়াদী শহরের পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নিজ কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন জিল্লুর রহমান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে তার স্ত্রী ও ভাই কারখানার তালা খুলে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পান। পরে ভেতরে জিল্লুর রহমানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড়

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ  মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

নিহতের স্ত্রী অন্তরা বেগম জানান, শুক্রবার দুপুর পর্যন্ত স্বামীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছিল। তবে রাতের দিকে ফোন দিলে সেটি রিসিভ করা হয়নি।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

নিখোঁজের চার দিন পর কারখানায় মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ

আপডেটের সময়: ০৭:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া এলাকায় নিজ কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মো. জিল্লুর রহমান (৪২)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কটিয়াদী শহরের পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে নিজ কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন জিল্লুর রহমান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে তার স্ত্রী ও ভাই কারখানার তালা খুলে ভেতরে প্রবেশ করলে দুর্গন্ধ পান। পরে ভেতরে জিল্লুর রহমানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক