ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। জনগণ নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ তা নিশ্চিত করে দেবে না।

শনিবার (১১ জুলাই) নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলারের রেমিট্যান্স

ড. মঈন খান বলেন, খান পরিবার দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে এসেছে। তার মা বেগম খোর্শেদা বানু প্রতিষ্ঠিত খান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতা ও সংগঠন জনগণের পাশে দাঁড়াতে এবং সহায়তা করতে পারে, তবে নিজের অধিকার প্রতিষ্ঠায় জনগণকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।

এ সময় তিনি দেশে ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে একটি সাম্যভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং মানুষের সেবায় আজীবন কাজ করে যেতে সবার কাছে দোয়া চান।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. মঈন খান

আপডেটের সময়: ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। জনগণ নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ তা নিশ্চিত করে দেবে না।

শনিবার (১১ জুলাই) নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

ড. মঈন খান বলেন, খান পরিবার দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে এসেছে। তার মা বেগম খোর্শেদা বানু প্রতিষ্ঠিত খান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন।

আরও পড়ুনঃ  সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতা ও সংগঠন জনগণের পাশে দাঁড়াতে এবং সহায়তা করতে পারে, তবে নিজের অধিকার প্রতিষ্ঠায় জনগণকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।

এ সময় তিনি দেশে ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে একটি সাম্যভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং মানুষের সেবায় আজীবন কাজ করে যেতে সবার কাছে দোয়া চান।

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই