ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টিকাদানে ঘাটতিতে ভয়াবহ রূপ, বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বাংলাদেশে ক্যাশলেস লেনদেনে স্বচ্ছতা বাড়বে, কমবে দুর্নীতির সুযোগ: অর্থমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা: ভিডিও বিশ্লেষণে কয়েকজনের পরিচয় শনাক্ত চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল শিক্ষার্থীর ময়লা ফেলার প্রতিবাদ করায় চারজনকে কুপিয়ে জখম সন্ধ্যা নামলেই বদলে যায় কানাইপুকুর, হাজারো পাখির কলকাকলিতে মুখর গ্রাম বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার ২০৩০ সালে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, গ্রিডের বাইরে থাকবে সংসদ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিরোধিতা আনু মুহাম্মদের মেঘ-বৃষ্টির আভাস ঢাকায়, কাটছে না ভ্যাপসা গরম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদ্মায় তীব্র স্রোত, তিন দিন ধরে বন্ধ জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর জৌকুড়া (ধাওয়াপাড়া) ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ফেরি বন্ধ থাকায় অনেককে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি কেউ কেউ ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে নদী পার হচ্ছেন।

৬ সেপ্টেম্বর থেকে বন্ধ ফেরি

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরিটিও নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না।

স্থানীয় দোকানদার আজমল মন্ডল বলেন, ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগে নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও তিন দিন ধরে বন্ধ। এখানে ভালো কোনো ফেরি নেই।

আরও পড়ুনঃ  সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক

স্থানীয় বাসিন্দা লতিফ শেখ বলেন, এ ঘাটে প্রায়ই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। বর্তমানে পদ্মায় তীব্র স্রোত থাকায় তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘাট থেকে ফিরে যাচ্ছে যানবাহন

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যানবাহন ফিরে যাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় এবং ব্যয়—দুটিই বাড়ছে।

আরও পড়ুনঃ  জমি বিরোধের জেরে রূপগঞ্জে দুই কলেজছাত্রসহ আহত ৩

অন্যদিকে, ফেরি বন্ধ থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে নদী পার হচ্ছেন।

ফেরির চাহিদার কথা জানানো হয়েছে

বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি আরও বাড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টিকাদানে ঘাটতিতে ভয়াবহ রূপ, বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

পদ্মায় তীব্র স্রোত, তিন দিন ধরে বন্ধ জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরি

আপডেটের সময়: ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর জৌকুড়া (ধাওয়াপাড়া) ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ফেরি বন্ধ থাকায় অনেককে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি কেউ কেউ ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে নদী পার হচ্ছেন।

৬ সেপ্টেম্বর থেকে বন্ধ ফেরি

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  ছয় বছর ধরে সার্জন নেই, রাজনগর ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত

ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরিটিও নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না।

স্থানীয় দোকানদার আজমল মন্ডল বলেন, ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগে নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও তিন দিন ধরে বন্ধ। এখানে ভালো কোনো ফেরি নেই।

আরও পড়ুনঃ  মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোরাল, বিক্রি ৩৫ হাজার টাকায়

স্থানীয় বাসিন্দা লতিফ শেখ বলেন, এ ঘাটে প্রায়ই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। বর্তমানে পদ্মায় তীব্র স্রোত থাকায় তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘাট থেকে ফিরে যাচ্ছে যানবাহন

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যানবাহন ফিরে যাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় এবং ব্যয়—দুটিই বাড়ছে।

আরও পড়ুনঃ  মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ৬ বসতঘর