ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পঞ্চগড়ে স্বামী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মনির হোসেন (২৪)–কে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (৪ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

নিহত আরজিনা খাতুন (২৬) স্থানীয় রণচণ্ডী গ্রামের বাসিন্দা। রোববার (৩ মে) রাতেই এ ঘটনায় তার বাবা জালাল উদ্দীন থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনির হোসেনকে নিজ বাড়ি থেকেই আটক করে।

আরও পড়ুনঃ  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আরজিনা ও মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আরজিনাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

মারধরের পর গুরুতর আহত অবস্থায় আরজিনাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, পঞ্চগড়ে স্বামী আটক

আপডেটের সময়: ০৩:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মনির হোসেন (২৪)–কে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (৪ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

নিহত আরজিনা খাতুন (২৬) স্থানীয় রণচণ্ডী গ্রামের বাসিন্দা। রোববার (৩ মে) রাতেই এ ঘটনায় তার বাবা জালাল উদ্দীন থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনির হোসেনকে নিজ বাড়ি থেকেই আটক করে।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে অস্ত্র ও মূল্যস্ফীতির চাপ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আরজিনা ও মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আরজিনাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

মারধরের পর গুরুতর আহত অবস্থায় আরজিনাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।