ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরের মডেল মসজিদ পাহাড়ি ঢলের ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ছড়ার পাড়ের প্রায় ৯ মিটার অংশ ধসে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

শুধু মডেল মসজিদই নয়, পাহাড়ি ঢলের কারণে উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন কবরস্থানে যাওয়ার রাস্তা ও একটি কালভার্টও ভাঙনের মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারি বর্ষণের ফলে পাহাড়ি ছড়ায় পানির প্রবাহ বেড়ে যায়। প্রবল স্রোতে ছড়ার তীরের বড় একটি অংশ ভেঙে পড়েছে। গত কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুনঃ  সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

তারা জানান, এর আগেও ভাঙন দেখা দিলেও স্থায়ীভাবে প্রতিরোধে কোনো কার্যকর প্রকল্প নেওয়া হয়নি। স্থানীয় দায়িত্বশীল প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

কাপ্তাই উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. সোলাইমান বলেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি এই মসজিদে আসেন। ভাঙনের কারণে মসজিদের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানে যাওয়ার একমাত্র কালভার্টটিও ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দিলদার হোসেন বলেন, পাহাড়ি ঢলে কবরস্থানে যাওয়ার রাস্তা ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ  ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম জানান, ভাঙনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

আপডেটের সময়: ০৭:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরের মডেল মসজিদ পাহাড়ি ঢলের ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ছড়ার পাড়ের প্রায় ৯ মিটার অংশ ধসে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

শুধু মডেল মসজিদই নয়, পাহাড়ি ঢলের কারণে উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন কবরস্থানে যাওয়ার রাস্তা ও একটি কালভার্টও ভাঙনের মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারি বর্ষণের ফলে পাহাড়ি ছড়ায় পানির প্রবাহ বেড়ে যায়। প্রবল স্রোতে ছড়ার তীরের বড় একটি অংশ ভেঙে পড়েছে। গত কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুনঃ  ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ, দাবি বিদ্যুৎমন্ত্রীর

তারা জানান, এর আগেও ভাঙন দেখা দিলেও স্থায়ীভাবে প্রতিরোধে কোনো কার্যকর প্রকল্প নেওয়া হয়নি। স্থানীয় দায়িত্বশীল প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

কাপ্তাই উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. সোলাইমান বলেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি এই মসজিদে আসেন। ভাঙনের কারণে মসজিদের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানে যাওয়ার একমাত্র কালভার্টটিও ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী