ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে আটক করা হবে।

শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা নিয়ে গুজব বা বিরূপ মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

শিক্ষাব্যবস্থায় সংস্কারের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে সমতা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিদর্শকের স্বল্পতার কারণে অনেক প্রতিষ্ঠান নিয়মিত তদারকির বাইরে থেকে যায়। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শনের পরিধি বাড়াতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আপডেটের সময়: ০১:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে আটক করা হবে।

শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা নিয়ে গুজব বা বিরূপ মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

শিক্ষাব্যবস্থায় সংস্কারের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে সমতা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান