ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’—এমন পোস্টে রোনালদোর লাইক, নতুন বিতর্ক

বিশ্বকাপ ফাইনাল ঘিরে আলোচনা শেষ না হতেই নতুন বিতর্কে জড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে উঠেছে—এমন দাবি করা একটি পোস্টে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিতর্কের সূত্রপাত স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এসপেহো পাবলিকো’-এর একটি ভিডিও ক্লিপকে ঘিরে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে প্রচারিত ওই ভিডিওতে এক সাংবাদিক দাবি করেন, ফিফার বিশেষ সুবিধা পেয়েই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের

ভিডিওতে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, “আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু ফিফার সহায়তায় তারা টিকে গেছে। ফিফা বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থা।”

এ পোস্টে রোনালদোর লাইক দেওয়ার স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রোনালদো কিংবা তার অফিশিয়াল মিডিয়া টিম কোনো ব্যাখ্যা দেয়নি।

আরও পড়ুনঃ  ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশ

ঘটনাটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে মেসি-রোনালদো দ্বৈরথের আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকদের একাংশ।

বিশ্লেষকদের মতে, ফিফার পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনামূলক পোস্টে লাইক দেওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ সম্প্রতি রোনালদো নিজেও ফিফার একটি সিদ্ধান্ত থেকে সুবিধা পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের নায়ক ভোজিনহা যাচ্ছেন চিলির ক্লাব কোলো কলোতে

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর স্বাভাবিক নিয়মে তার তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ফিফা শাস্তি কমিয়ে এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেয় এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখে। ফিফার ওই সিদ্ধান্তও সে সময় ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’—এমন পোস্টে রোনালদোর লাইক, নতুন বিতর্ক

আপডেটের সময়: ০৩:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে আলোচনা শেষ না হতেই নতুন বিতর্কে জড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে উঠেছে—এমন দাবি করা একটি পোস্টে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিতর্কের সূত্রপাত স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এসপেহো পাবলিকো’-এর একটি ভিডিও ক্লিপকে ঘিরে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে প্রচারিত ওই ভিডিওতে এক সাংবাদিক দাবি করেন, ফিফার বিশেষ সুবিধা পেয়েই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের

ভিডিওতে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, “আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু ফিফার সহায়তায় তারা টিকে গেছে। ফিফা বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থা।”

এ পোস্টে রোনালদোর লাইক দেওয়ার স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রোনালদো কিংবা তার অফিশিয়াল মিডিয়া টিম কোনো ব্যাখ্যা দেয়নি।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের নায়ক ভোজিনহা যাচ্ছেন চিলির ক্লাব কোলো কলোতে

ঘটনাটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে মেসি-রোনালদো দ্বৈরথের আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকদের একাংশ।

বিশ্লেষকদের মতে, ফিফার পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনামূলক পোস্টে লাইক দেওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ সম্প্রতি রোনালদো নিজেও ফিফার একটি সিদ্ধান্ত থেকে সুবিধা পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের হতাশা কাটিয়ে সান্তোসে জোড়া গোলে উজ্জ্বল নেইমার