ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি, বগুড়ায় শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর শিক্ষার্থী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১২৯ সময় দেখুন

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে অপর এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুনঃ  সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

অভিযোগ অনুযায়ী, শাহাদত হোসেন ও তার বাবা শাহা আলী ওই সময় উপস্থিত ছিলেন এবং একপর্যায়ে শাহাদত ছুরিকাঘাত করে। এতে মুস্তাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। তবে শিক্ষার্থীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং জড়িতদের বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি, বগুড়ায় শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর শিক্ষার্থী নিহত

আপডেটের সময়: ০৭:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে অপর এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ