ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফুসফুস জটিলতায় কারিনার লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে শঙ্কা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, কারণ তার বর্তমান শারীরিক অবস্থায় ফুসফুসসহ একাধিক জটিলতা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ হয়ে পড়া কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই সম্ভাব্য লিভার দাতা হিসেবে ইতিমধ্যে রক্ত পরীক্ষা সম্পন্ন করেছেন।

আরও পড়ুনঃ  ছয় বছর পর মঞ্চে ফিরলেন সেলিন ডিওন, আবেগে কেঁদে ফেললেন

চিকিৎসকদের মতে, আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনা। ফুসফুসে জমে থাকা তরল অপসারণসহ প্রাথমিক স্থিতিশীল চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে অসুস্থ অবস্থায় থাকাকালে তার অবস্থার অবনতি ঘটে এবং পরে হেপাটাইটিস এ সংক্রমণ ও পূর্ববর্তী ফ্যাটি লিভারের সমস্যার কারণে লিভার ফেইলিউর হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউনিভার্সালের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল নোলানের ‘দ্য ওডিসি’

চিকিৎসকরা জানিয়েছেন, এখনই বড় ধরনের অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে, তাই আগে শরীরকে স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ফুসফুস জটিলতায় কারিনার লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে শঙ্কা

আপডেটের সময়: ০৮:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, কারণ তার বর্তমান শারীরিক অবস্থায় ফুসফুসসহ একাধিক জটিলতা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ হয়ে পড়া কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই সম্ভাব্য লিভার দাতা হিসেবে ইতিমধ্যে রক্ত পরীক্ষা সম্পন্ন করেছেন।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

চিকিৎসকদের মতে, আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনা। ফুসফুসে জমে থাকা তরল অপসারণসহ প্রাথমিক স্থিতিশীল চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও