ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল বিরল রঙিন ‘লাইন্ড সার্জনফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জনফিশ’। হলুদ, নীল ও কালো রঙের দৃষ্টিনন্দন ডোরাকাটা এই মাছটি স্থানীয়ভাবে ‘সুন্দরী মাছ’ নামেও পরিচিত।

রোববার (১২ জুলাই) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে আনা হয়। এর আগে শনিবার গভীর রাতে ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারের জালে প্রায় আধা কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

ট্রলারের মাঝি মো. সেলিম জানান, মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এটি জালে উঠে আসে। আগে কখনো এমন মাছ দেখেননি বলে তিনি জানান। মাছটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেটি আলাদা করে সংরক্ষণ করে তীরে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা মাছটি দেখতে আড়তে ভিড় করেন। অনেকেই জানান, দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরলেও এমন আকর্ষণীয় ও বিরল মাছ আগে দেখেননি।

আড়তের মালিক মিজানুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় এ ধরনের মাছ খুব কমই ধরা পড়ে। বাজারে এর তেমন বাণিজ্যিক মূল্য না থাকলেও এর অনন্য সৌন্দর্যের কারণে মাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

মৎস্য বিশেষজ্ঞদের মতে, লাইন্ড সার্জনফিশের বৈজ্ঞানিক নাম Acanthurus lineatus। এটি আন্তর্জাতিকভাবে ব্লু-ব্যান্ডেড সার্জনফিশ, জেব্রা সার্জনফিশ এবং স্ট্রাইপড সার্জনফিশ নামেও পরিচিত। সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উষ্ণ সমুদ্রের প্রবালপ্রাচীর ও পাথুরে এলাকায় এদের বসবাস। সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকা এই মাছ সমুদ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটির লেজের গোড়ায় অত্যন্ত ধারালো একটি কাঁটা থাকে, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। অসাবধানতাবশত ওই কাঁটার আঘাত লাগলে মানুষের শরীরে তীব্র ব্যথা হতে পারে। বাংলাদেশের সেন্ট মার্টিন, সুন্দরবন উপকূল এবং বঙ্গোপসাগরের কিছু এলাকায় মাঝেমধ্যে এ মাছের দেখা মেলে।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের উষ্ণ পানিতে এই প্রজাতির মাছের বিচরণ থাকলেও উপকূলীয় এলাকায় খুব কম ধরা পড়ে। তাই এ ধরনের মাছ জালে উঠলে জেলেদের বিশেষ সতর্কতার সঙ্গে ধরার পরামর্শ দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল বিরল রঙিন ‘লাইন্ড সার্জনফিশ’

আপডেটের সময়: ০৯:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জনফিশ’। হলুদ, নীল ও কালো রঙের দৃষ্টিনন্দন ডোরাকাটা এই মাছটি স্থানীয়ভাবে ‘সুন্দরী মাছ’ নামেও পরিচিত।

রোববার (১২ জুলাই) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে আনা হয়। এর আগে শনিবার গভীর রাতে ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারের জালে প্রায় আধা কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

ট্রলারের মাঝি মো. সেলিম জানান, মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এটি জালে উঠে আসে। আগে কখনো এমন মাছ দেখেননি বলে তিনি জানান। মাছটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেটি আলাদা করে সংরক্ষণ করে তীরে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা মাছটি দেখতে আড়তে ভিড় করেন। অনেকেই জানান, দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরলেও এমন আকর্ষণীয় ও বিরল মাছ আগে দেখেননি।

আড়তের মালিক মিজানুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় এ ধরনের মাছ খুব কমই ধরা পড়ে। বাজারে এর তেমন বাণিজ্যিক মূল্য না থাকলেও এর অনন্য সৌন্দর্যের কারণে মাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা

মৎস্য বিশেষজ্ঞদের মতে, লাইন্ড সার্জনফিশের বৈজ্ঞানিক নাম Acanthurus lineatus। এটি আন্তর্জাতিকভাবে ব্লু-ব্যান্ডেড সার্জনফিশ, জেব্রা সার্জনফিশ এবং স্ট্রাইপড সার্জনফিশ নামেও পরিচিত। সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উষ্ণ সমুদ্রের প্রবালপ্রাচীর ও পাথুরে এলাকায় এদের বসবাস। সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকা এই মাছ সমুদ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটির লেজের গোড়ায় অত্যন্ত ধারালো একটি কাঁটা থাকে, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। অসাবধানতাবশত ওই কাঁটার আঘাত লাগলে মানুষের শরীরে তীব্র ব্যথা হতে পারে। বাংলাদেশের সেন্ট মার্টিন, সুন্দরবন উপকূল এবং বঙ্গোপসাগরের কিছু এলাকায় মাঝেমধ্যে এ মাছের দেখা মেলে।

আরও পড়ুনঃ  ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,