বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর সবুজবাগের বরদ্দেশরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও সচেতন হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘বর্জ্য নিয়ে কোনো রকম গাফিলতি যদি করেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’
এ সময় মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান হাবিবুর রশিদ। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের যারা প্রশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















