ভারতের পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাসকে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের অভিযোগ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, রাধারমণ দাসকে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ বা জনসম্মুখে ইসকনের প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, রাধারমণ দাসকে ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয়েছে। ইসকনের দাবি, তার ব্যক্তিগত মতামতের কারণে নয়; বরং সংগঠনের নিয়মকানুন বারবার লঙ্ঘন করার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসকন আরও জানায়, বিশ্বের শতাধিক দেশে কার্যক্রম পরিচালনাকারী এই সংগঠনের সদস্যদের জন্য নির্ধারিত নীতিমালা ও নৈতিক নির্দেশিকা রয়েছে। বহুবার সতর্ক করার পরও আচরণে পরিবর্তন না আসায় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
“আমি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমাকে দেওয়া নির্দেশনা মেনে চলব।”
তিনি বলেন, এখন থেকে তিনি গণমাধ্যমে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না।
রাধারমণ দাসের দাবি, তার বিরুদ্ধে উত্থাপিত কারণগুলোর মধ্যে রয়েছে—
সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশনের স্কুলে দুপুরের খাবার কর্মসূচিতে ইসকনের অংশগ্রহণের ঘোষণা আসে। এর পরপরই রাধারমণ দাসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত কয়েক বছরে তিনি কলকাতায় ইসকনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এবং ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের অবস্থা ও সনাতন ধর্ম নিয়ে নিয়মিত বক্তব্য দিতেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
Your email address will not be published. Required fields are marked *
Massage Box
Name
Email
WebSite