বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমান।
বার কাউন্সিল শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে জানায়, এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যেই রয়েছেন জাইমা রহমান।
জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরে নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ উত্তীর্ণ হলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ পান এবং দেশের নিম্ন আদালতে আইন পেশায় কাজ করার সুযোগ পান।
প্রতিবেদকের নাম 





















