ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে ‘এলাকা ছাড়ার’ হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন (৪৮) নামে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং কান কামড়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত ব্যবসায়ীর কানে চারটি সেলাই দিতে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত সাখাওয়াত হোসেনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির কানে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিল এলাকায় টি কে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসিয়েছিলেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

তার দাবি, পরে তাকে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে মহিউদ্দিনসহ আরও কয়েকজন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন।

সাখাওয়াতের অভিযোগ, একপর্যায়ে মহিউদ্দিন চিশতিয়া তাকে না জানিয়ে ওই এলাকায় ড্রেজার বসানোর কারণ জানতে চান। জবাব দেওয়ার সুযোগ না দিয়েই তিনি গলা চেপে ধরে তার কানে কামড় দেন। এতে কান কেটে রক্তাক্ত হয়ে যায়। পরে তাকে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, ড্রেজার সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া বলেন, “ড. আবদুল মঈন খান স্যারের একটি কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি। পরে ভিডিও বার্তায় বিস্তারিত জানাব।”

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে ‘এলাকা ছাড়ার’ হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেটের সময়: ০৬:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন (৪৮) নামে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং কান কামড়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত ব্যবসায়ীর কানে চারটি সেলাই দিতে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত সাখাওয়াত হোসেনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির কানে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিল এলাকায় টি কে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসিয়েছিলেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

তার দাবি, পরে তাকে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে মহিউদ্দিনসহ আরও কয়েকজন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন।

সাখাওয়াতের অভিযোগ, একপর্যায়ে মহিউদ্দিন চিশতিয়া তাকে না জানিয়ে ওই এলাকায় ড্রেজার বসানোর কারণ জানতে চান। জবাব দেওয়ার সুযোগ না দিয়েই তিনি গলা চেপে ধরে তার কানে কামড় দেন। এতে কান কেটে রক্তাক্ত হয়ে যায়। পরে তাকে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, ড্রেজার সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী