বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাটওয়ারী। তিনি বলেন, খাদ্যসংকটসহ নানা কারণে দেশের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
পাটওয়ারীর দাবি, বর্তমান বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি কিংবা খালেদা জিয়ার বিএনপি নেই। তার ভাষায়, দলটি ধীরে ধীরে একটি ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর রাজনৈতিক কাঠামোতে’ পরিণত হচ্ছে—এমন অভিযোগ ও আশঙ্কা এখন জনমনে গভীরভাবে জায়গা করে নিচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক ক্ষত ছোট থাকতেই এর চিকিৎসা জরুরি। ক্ষত গভীর হয়ে গেলে এর বোঝা শুধু একটি রাজনৈতিক দলকে নয়, পুরো জাতিকেই দীর্ঘদিন বহন করতে হয়।
পোস্টের শেষ দিকে পাটওয়ারী বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ভবিষ্যতের কথা উল্লেখ করে সময় থাকতে এই ‘রাজনৈতিক গলার কাঁটা’ সরানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
প্রতিবেদকের নাম 




















