ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬ গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির নেতৃত্বে ব্যক্তির নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: আইনমন্ত্রী সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১ ‘জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে বাতিল জার্মানির গোল, ক্ষোভ নাগেলসমানদের

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ের একটি গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জোনাথান টাহ। জার্মান শিবির জয় উদযাপন শুরু করলেও ভিএআরের পর্যালোচনার পর মরক্কান রেফারি জালাল জায়েদ গোলটি বাতিল করেন।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

ভিএআরের পর্যবেক্ষণে দেখা যায়, কর্নারের সময় জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দেন। ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী গোলরক্ষকের চলাচলে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা যায়। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

তবে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য ছিল বলে দাবি করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, গোলরক্ষক সামান্য স্পর্শেই পড়ে গিয়ে রেফারি ও ভিএআরকে বিভ্রান্ত করেছেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে গোল বাতিল করা ছিল “ভয়াবহ সিদ্ধান্ত”।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমানও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাতিল হওয়া গোলটি বৈধ ছিল এবং এমন সিদ্ধান্ত “একেবারেই হাস্যকর”। তবে তিনি স্বীকার করেন, একটি মাত্র রেফারিং সিদ্ধান্তের ওপর নির্ভর না করে জার্মানির আরও ভালো খেলাই উচিত ছিল।

গোল বাতিল হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে তিনটি শট মিস করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে বাতিল জার্মানির গোল, ক্ষোভ নাগেলসমানদের

আপডেটের সময়: ০১:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ের একটি গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জোনাথান টাহ। জার্মান শিবির জয় উদযাপন শুরু করলেও ভিএআরের পর্যালোচনার পর মরক্কান রেফারি জালাল জায়েদ গোলটি বাতিল করেন।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

ভিএআরের পর্যবেক্ষণে দেখা যায়, কর্নারের সময় জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দেন। ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী গোলরক্ষকের চলাচলে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা যায়। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

তবে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য ছিল বলে দাবি করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, গোলরক্ষক সামান্য স্পর্শেই পড়ে গিয়ে রেফারি ও ভিএআরকে বিভ্রান্ত করেছেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে গোল বাতিল করা ছিল “ভয়াবহ সিদ্ধান্ত”।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান