ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও মাদক গ্রহণ, ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিষিদ্ধ মাদক নাইট্রাস অক্সাইড গ্রহণের ঘটনায় ১২ মাসের কারাদণ্ড পেয়েছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার রাহিম স্টার্লিং। তবে আপাতত তাকে কারাগারে যেতে হচ্ছে না। আদালত ১৮ মাসের জন্য সাজা স্থগিত করেছেন। পাশাপাশি ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ এবং দুই বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।

বুধবার (২৫ নভেম্বর) ইংল্যান্ডের বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে সকালে নিজের ল্যাম্বরগিনি উরুস গাড়ি চালানোর সময় নাইট্রাস অক্সাইড বা ‘লাফিং গ্যাস’ গ্রহণ করেছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এ সময় ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েসহ কয়েকটি সড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান তিনি।

আদালতে জানানো হয়, গাড়ি চালানোর সময় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন স্টার্লিং। একই সঙ্গে একাধিকবার লেন পরিবর্তন করে অন্য গাড়ির চালকদের জন্য ঝুঁকি তৈরি করেন। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধাতব গেটে ধাক্কা মারেন তিনি। তবে এ ঘটনায় অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহতও হননি।

আরও পড়ুনঃ  গিলের আহ্বানে সাড়া দিচ্ছে না আইসিসি, বহাল থাকছে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

পুলিশের হাতে গ্রেপ্তারের সময় স্টার্লিংয়ের গাড়ি থেকে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার উদ্ধার করা হয়। এ ছাড়া অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে ছয়টি ক্যানিস্টার নিজের কাছে রাখার অভিযোগ এবং পুলিশের কাছে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেন তিনি। গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগেও নিজের দোষ স্বীকার করেছিলেন এই ফুটবলার।

রায় ঘোষণার সময় বিচারক ক্রিস্টি অলম্যান বলেন, স্টার্লিং সড়কের অন্যান্য ব্যবহারকারীর নিরাপত্তার প্রতি সচেতন অবহেলা দেখিয়েছেন। তবে তার দাতব্য কর্মকাণ্ড এবং আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসা গ্রহণের বিষয়টি শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে ২০ গোল করেছেন রাহিম স্টার্লিং। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার। সর্বশেষ ডাচ ক্লাব ফেইনুর্ডের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও মাদক গ্রহণ, ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের

আপডেটের সময়: ১২:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিষিদ্ধ মাদক নাইট্রাস অক্সাইড গ্রহণের ঘটনায় ১২ মাসের কারাদণ্ড পেয়েছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার রাহিম স্টার্লিং। তবে আপাতত তাকে কারাগারে যেতে হচ্ছে না। আদালত ১৮ মাসের জন্য সাজা স্থগিত করেছেন। পাশাপাশি ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ এবং দুই বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।

বুধবার (২৫ নভেম্বর) ইংল্যান্ডের বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  গিলের আহ্বানে সাড়া দিচ্ছে না আইসিসি, বহাল থাকছে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে সকালে নিজের ল্যাম্বরগিনি উরুস গাড়ি চালানোর সময় নাইট্রাস অক্সাইড বা ‘লাফিং গ্যাস’ গ্রহণ করেছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এ সময় ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েসহ কয়েকটি সড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান তিনি।

আদালতে জানানো হয়, গাড়ি চালানোর সময় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন স্টার্লিং। একই সঙ্গে একাধিকবার লেন পরিবর্তন করে অন্য গাড়ির চালকদের জন্য ঝুঁকি তৈরি করেন। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধাতব গেটে ধাক্কা মারেন তিনি। তবে এ ঘটনায় অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহতও হননি।

আরও পড়ুনঃ  নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির

পুলিশের হাতে গ্রেপ্তারের সময় স্টার্লিংয়ের গাড়ি থেকে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার উদ্ধার করা হয়। এ ছাড়া অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে ছয়টি ক্যানিস্টার নিজের কাছে রাখার অভিযোগ এবং পুলিশের কাছে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেন তিনি। গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগেও নিজের দোষ স্বীকার করেছিলেন এই ফুটবলার।

রায় ঘোষণার সময় বিচারক ক্রিস্টি অলম্যান বলেন, স্টার্লিং সড়কের অন্যান্য ব্যবহারকারীর নিরাপত্তার প্রতি সচেতন অবহেলা দেখিয়েছেন। তবে তার দাতব্য কর্মকাণ্ড এবং আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসা গ্রহণের বিষয়টি শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড