ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপের লড়াইয়ের মাঝেই ব্যক্তিগত শোকে ভেঙে পড়লেন গাকপো

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত জীবনে গভীর শোকের মুখোমুখি হয়েছেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন লিভারপুলের এই তারকা ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বেই জানান, গর্ভকালীন জটিলতার কারণে তাদের গর্ভস্থ সন্তান মারা গেছে।

তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গর্ভকালীন সময়েই আমাদের ফুটফুটে পুত্রসন্তানটি আমাদের ছেড়ে চলে গেছে।’

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই

এই দম্পতি অনাগত সন্তানের নাম রেখেছিলেন এলিজাহ রাফায়েল গাকপো। নোয়া লিখেছেন, ‘অনন্তকালের ভালোবাসা। তুমি চিরকাল আমাদের সন্তান হয়েই থাকবে।’

সন্তান হারানোর পর পরিবারের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন নোয়া। তিনি জানান, তারা একটি চার্চে গিয়ে মোমবাতি জ্বালান এবং পরে বড় ছেলে স্যামুয়েলকে নিয়ে একটি খেলার মাঠে যান। সেখানে আরেকটি শিশুর নামও এলিজাহ জানতে পেরে সেটিকে ঈশ্বরের পক্ষ থেকে একটি বিশেষ সংকেত হিসেবে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

মাত্র কয়েক সপ্তাহ আগেই দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন এই দম্পতি। এর আগে ২০২৪ সালে তাদের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান স্যামুয়েল সেথ।

এদিকে, ইনস্টাগ্রামে এক বার্তায় কোডি গাকপো পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন ও দুঃখের সময়। সবাই আমাদের কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দেবেন বলে আশা করি।’

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের আক্রমণভাগের অন্যতম ভরসা গাকপো। সুইডেনের বিপক্ষে দলের জয়ে একটি অ্যাসিস্টের পাশাপাশি দুটি গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।

এমন কঠিন ব্যক্তিগত শোকের মধ্যেও মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে তিনি মাঠে নামবেন কি না এবং খেললে কেমন পারফর্ম করবেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপের লড়াইয়ের মাঝেই ব্যক্তিগত শোকে ভেঙে পড়লেন গাকপো

আপডেটের সময়: ০১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত জীবনে গভীর শোকের মুখোমুখি হয়েছেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন লিভারপুলের এই তারকা ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বেই জানান, গর্ভকালীন জটিলতার কারণে তাদের গর্ভস্থ সন্তান মারা গেছে।

তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গর্ভকালীন সময়েই আমাদের ফুটফুটে পুত্রসন্তানটি আমাদের ছেড়ে চলে গেছে।’

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার