কর্পোরেট ডেস্ক | প্রকাশিত: ২৫ জুন ২০২৬ | আপডেট: ২৫ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে দেশের ফুটবলপ্রেমীদের জন্য যৌথভাবে কুইজ প্ল্যাটফর্ম ‘ফুটবল সিগমা’ চালু করেছে বিকাশ ও দৈনিক প্রথম আলো। বিশ্বকাপ চলাকালীন অংশগ্রহণকারীরা প্রতিদিন কুইজ খেলে নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীরা footballsigmabd.com ওয়েবসাইট অথবা বিকাশ অ্যাপের ‘সাজেশন’ সেকশনের মাধ্যমে কুইজ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন।
প্রতিদিন ১১ জনের জন্য নগদ পুরস্কার
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিদিনের লিডারবোর্ডে শীর্ষ ১১ জন অংশগ্রহণকারী প্রত্যেকে ১ হাজার টাকা করে পুরস্কার পাবেন। পুরস্কারের অর্থ প্রথম আলোর পক্ষ থেকে সরাসরি বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে।
থাকছে ইলেকট্রিক বাইক, এলইডি টিভি ও আইফোন
প্রতিযোগিতাটি তিনটি ধাপে পরিচালিত হবে।
- গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ মোট পয়েন্টধারী দুইজন পাবেন একটি করে ইলেকট্রিক বাইক।
- রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ শেষে দ্বিতীয় ধাপের লিডারবোর্ডে শীর্ষ দুইজন অংশগ্রহণকারী জিতবেন একটি করে এলইডি টেলিভিশন।
- আর পুরো টুর্নামেন্টজুড়ে তিন ধাপ মিলিয়ে সর্বোচ্চ মোট পয়েন্ট অর্জনকারী একজন অংশগ্রহণকারী পাবেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে আইফোন ১৭ প্রো ম্যাক্স।
কীভাবে অংশ নেবেন?
বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন নতুন নতুন ফুটবলভিত্তিক কুইজ উন্মুক্ত করা হবে। এতে বিশ্বকাপের ইতিহাস, কিংবদন্তি ফুটবলার, জাতীয় দল, স্মরণীয় ম্যাচ, রেকর্ড এবং ফুটবলের উল্লেখযোগ্য নানা ঘটনা নিয়ে প্রশ্ন থাকবে।
প্রতিদিন একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ দুইবার কুইজে অংশ নিতে পারবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হবে ১০ পয়েন্ট। সমান পয়েন্ট অর্জনের ক্ষেত্রে কম সময়ে কুইজ সম্পন্নকারী প্রতিযোগী লিডারবোর্ডে এগিয়ে থাকবেন।
কুইজে অংশ নিতে আগ্রহীদের বিকাশ মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করতে হবে এবং ওটিপি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নাম ও প্রিয় দলের তথ্য প্রদান করে সহজেই কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
প্রতিবেদকের নাম 




















