বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে জমকালো সমাপনী অনুষ্ঠানে দর্শকদের মাতালেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড। ফুটবল, সংগীত ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
আগেই জানা গিয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার থাকা এই তারকা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ ‘চ্যাম্পিয়ন্স’ গানটি পরিবেশন করেন।
নিয়ন রঙের পোশাকে নৃত্যশিল্পীদের সঙ্গে তার প্রাণবন্ত পরিবেশনা স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয় এবং ফাইনালের আবহকে আরও রঙিন করে তোলে।
তবে এই আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই অনুষ্ঠানটির সৃজনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন।
একজন দর্শক এক্সে লিখেছেন, “এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতা খুবই কম ছিল।” আরেকজন মন্তব্য করেন, “কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।”
প্রতিবেদকের নাম 






















