বৃষ্টিপাতের প্রভাবে ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। এই মাত্রার বাতাসকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
কুচিংয়ের বাতাস সবচেয়ে দূষিত
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ১৮২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বাতাস নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৭।
বৃষ্টিতে কমে দূষণের মাত্রা
ধুলো, ধোঁয়া ও বাতাসে ভাসমান ক্ষতিকর কণার কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তবে বৃষ্টিপাত হলে অনেক সময় বাতাসে থাকা দূষিত কণার পরিমাণ কমে আসে। ঢাকার বর্তমান বায়ুমানের উন্নতির পেছনেও বৃষ্টিপাতের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোন স্কোরে কেমন বাতাস
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’।
১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ
প্রতিবেদকের নাম 




















