ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন কোস্টগার্ড নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বালোচিস্তান পোস্ট। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), যাকে পাকিস্তান সরকার বহু বছর আগে নিষিদ্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়: সিইসি

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে সংগঠনের আত্মঘাতী ইউনিট মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ বিস্ফোরকবোঝাই একটি মাজদা ট্রাক কোস্টগার্ড ছাউনির ভেতরে প্রবেশ করিয়ে বিস্ফোরণ ঘটান।

আরও পড়ুনঃ  প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএইর সহযোগিতা চাইল বাংলাদেশ

বিবৃতিতে দাবি করা হয়, অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ছাউনিটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর আগে থেকেই আশপাশে অবস্থান নেওয়া বিএলএর ফাতেহ স্কোয়াডের সদস্যরা ছাউনিতে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

হামলার একটি ৪৩ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেছে বিএলএর গণমাধ্যম শাখা হাক্কাল। ভিডিওতে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবোঝাই ট্রাকটিকে ছাউনির দিকে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  জেদ্দায় ইসলামি শিল্পের অনন্য ভাণ্ডার, ১৫ শতকের ঐতিহ্য নিয়ে বিশেষ জাদুঘর

বিএলএর দাবি, সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: দ্য বালোচিস্তান পোস্ট, ইন্ডিয়া টুডে

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত

আপডেটের সময়: ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন কোস্টগার্ড নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বালোচিস্তান পোস্ট। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), যাকে পাকিস্তান সরকার বহু বছর আগে নিষিদ্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে সংগঠনের আত্মঘাতী ইউনিট মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ বিস্ফোরকবোঝাই একটি মাজদা ট্রাক কোস্টগার্ড ছাউনির ভেতরে প্রবেশ করিয়ে বিস্ফোরণ ঘটান।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর হত্যা মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিবৃতিতে দাবি করা হয়, অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ছাউনিটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর আগে থেকেই আশপাশে অবস্থান নেওয়া বিএলএর ফাতেহ স্কোয়াডের সদস্যরা ছাউনিতে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

হামলার একটি ৪৩ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেছে বিএলএর গণমাধ্যম শাখা হাক্কাল। ভিডিওতে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবোঝাই ট্রাকটিকে ছাউনির দিকে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল