ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪, নিখোঁজ ৪

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাই চাউয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানায়, শুক্রবার ভোরে লাই চাউ প্রদেশের মুওং থান গ্রামে পাহাড়ি ঢলের আঘাতে এ দুর্ঘটনা ঘটে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক

প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো গ্রাম লাল কাদা ও বন্যার পানিতে ডুবে গেছে। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে পড়েছে এবং পাথর ও গাছের গুঁড়ি জমে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ২৩৮ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে।

সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে নতুন করে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

উল্লেখ্য, ভিয়েতনামে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়ই প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে ৪৮৯ জনের মৃত্যু হয়েছিল, যার বড় অংশই বন্যাজনিত ঘটনায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪, নিখোঁজ ৪

আপডেটের সময়: ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাই চাউয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানায়, শুক্রবার ভোরে লাই চাউ প্রদেশের মুওং থান গ্রামে পাহাড়ি ঢলের আঘাতে এ দুর্ঘটনা ঘটে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো গ্রাম লাল কাদা ও বন্যার পানিতে ডুবে গেছে। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে পড়েছে এবং পাথর ও গাছের গুঁড়ি জমে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য