ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের কথা বললেন বেন-গভির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

ইসরায়েলের আসন্ন নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। একই সঙ্গে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর সঙ্গে কথা বলতে দেখা যায় বেন-গভিরকে। সেখানে তিনি সালামেহকে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছার কথা জানান।

আরও পড়ুনঃ  মার্কিন ঘাঁটির কাছে বড় জরুরি পরিস্থিতি, বাড়ি খালি করে আটক কয়েকজন

ভিডিওটির সঙ্গে দেওয়া বক্তব্যে বেন-গভির বলেন, ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করতে তিনি কাজ করবেন। পাশাপাশি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি হেফাজতে রয়েছেন। ১৯৯০-এর দশকে কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এর আগে চলতি বছরের মার্চে ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার ঘটনায় মৃত্যুদণ্ডের বিধানসংবলিত একটি আইন পাস হয়। আইনটি বেন-গভিরের সমর্থিত উদ্যোগগুলোর অন্যতম ছিল।

আরও পড়ুনঃ  আবু ধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

বেন-গভিরের বক্তব্য ও নীতির বিষয়ে ফিলিস্তিনি পক্ষ এবং বিভিন্ন অধিকার সংগঠন সমালোচনা করে আসছে। এদিকে ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের কথা বললেন বেন-গভির

আপডেটের সময়: ১০:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের আসন্ন নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। একই সঙ্গে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর সঙ্গে কথা বলতে দেখা যায় বেন-গভিরকে। সেখানে তিনি সালামেহকে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছার কথা জানান।

আরও পড়ুনঃ  আবু ধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

ভিডিওটির সঙ্গে দেওয়া বক্তব্যে বেন-গভির বলেন, ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করতে তিনি কাজ করবেন। পাশাপাশি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুনঃ  নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ১৯