সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যক্তিগত বিমানে করে গোপন সফরে আবু ধাবি যান নেতানিয়াহু। সফরটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএনের তথ্য অনুযায়ী, এক ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে নেতানিয়াহুর এই সফর সম্পন্ন হয়। আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে উচ্চপর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারাও ওই বিমান ব্যবহার করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
প্রতিবেদকের নাম 


























