ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন আসিফ মাহমুদ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন এক পাত্রেই ১ হাজার ৮০৭ গ্যালন শিম, রান্না করে বিশ্বরেকর্ড তুরস্কের কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা জাজিরায় কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই ফাঁকা ঘটনাস্থল রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা, আটক শতাধিক ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি: ফ্লোরেন্স পিউ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাত দিনের ‘আল্টিমেটামের’ আগেই ইরানকে ট্রাম্পের জবাব, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের দেওয়া শর্ত নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রস্তাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাবের জবাবে ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

আরাগচি বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের জানানো হয়। পরে মধ্যস্থতাকারীরা সেই শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের প্রাথমিক প্রতিক্রিয়া তারা পেয়েছেন। তবে চূড়ান্ত কোনো বার্তা এখনো হাতে আসেনি। সেই বার্তার অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর রূপরেখা দেওয়া হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানি সম্পদ ছাড়ার পাশাপাশি তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

ইরানের দাবি, এসব পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু করা সম্ভব।

তবে তেহরানের এই শর্ত মেনে নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। চাপের মুখে ইরান তার অধিকার ছেড়ে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ চ্যাট গোপন রাখতে এখনই চালু করুন ৩ সেটিংস

এর আগে শুক্রবার আরাগচি জানিয়েছিলেন, ইরানের শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য যুক্তরাষ্ট্রের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো জুনে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার স্মারকলিপিতে উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এখন মূল প্রশ্ন—ইরানের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান কী হবে এবং হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে কতটা এগোয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’

সাত দিনের ‘আল্টিমেটামের’ আগেই ইরানকে ট্রাম্পের জবাব, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা

আপডেটের সময়: ১০:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানের দেওয়া শর্ত নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রস্তাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাবের জবাবে ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬

আরাগচি বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের জানানো হয়। পরে মধ্যস্থতাকারীরা সেই শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের প্রাথমিক প্রতিক্রিয়া তারা পেয়েছেন। তবে চূড়ান্ত কোনো বার্তা এখনো হাতে আসেনি। সেই বার্তার অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর রূপরেখা দেওয়া হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানি সম্পদ ছাড়ার পাশাপাশি তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান।

আরও পড়ুনঃ  ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক